এই দিনে দিন নয় আরো দিন আছে...

গোপালগঞ্জে আঃলীগ যা করেছে তা একজন সচেতন নাগরিক হিসেবে কখনোই সমর্থনযোগ্য নয়।তারা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।ধরেন আপনার বাড়ীর ফাস্টএইড বক্স ভেঙ্গে ফেলতে গিয়ে নিজের হাতে আঘাত পেলেন তখন কি করবেন?যাতায়াতের জন্য সাইকেলটা ভেঙ্গে দিলেন,জরুরী বাজারে যেতে হবে কি করবেন?রাতে যে কুকুরটা আপনার বাড়ী পাহারা দেয়,তাকে মেরে দিলেন,তখন আপনার বাড়ী কে পাহারা দিবে?আল্টিমেট ক্ষতিটা কার হইলো?আপনার না আপনার পাশের বাড়ীর?নিজের ক্ষতি করে কি বাহাদুর প্রমান করতে চাইছেন?রাগ করে বউকে পিটাইলে ঔষুধ কিন্তু কেউ কিনে দিবে না,আপনাকেই কিনে দিতে হবে।তাই যা করবেন সাবধানের করবেন বুঝেশুনে তার পর করবেন।

আর এদিকে গোপালগঞ্জ নিয়ে সরকার যা করছে সেটাও খুব ভালো করছে না।আঃলীগের কোন এক সময় বিএনপি বিভিন্ন ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছিলো,তখন সরকারকে ১১ জোড়া ট্রেন বন্ধ করতে হয়।আবার এদিকে নিজেকে শক্তিশালী বলে বেড়ায়।তখন বলেছিলাম আঃলীগের যদি এতোই শক্তি থাকে তাহলে কার ভয়ে কাবু হয়ে ১১ জোড়া ট্রেন বন্ধ করতে হল?সরকারি গুন্ডাপান্ডা,আর সরকারি বাহিনী কি তাহলে ব্যার্থ?আর বিএনপির যদি ক্ষমতা না থাকে তাহলে কিভাবে তারা সেটে করতে পারছে?সেই লেখাটি পড়তে ক্লিক করুন
বিএনপি সরকার একদিকে নিজেকে প্রমান করতে ব্যাস্ত অন্য দিকে হাসিনা ভয়ে কাবু।হাসিনা যদি নায়েই আসে তাহলে তাকে নিয়ে এতো মাতামাতি কিসের?আর সে আসলেই যদি তাকে লটকিয়ে দেয়া হয়, তাহলে আসতে দিচ্ছে না কেন?গোপালগঞ্জে যেটা হয়েছে তাতে প্রশাসন তথা সরকারের ব্যার্থতা ফুটে উঠেছে।সেসব রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে মোকাবেলা করার শক্তি প্রশাসন বা সারকারের কারও নাই।রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে আঃলীগকে মোকাবিলা করতে না পেরে তারা এক নতুন র্ঘন কৌশল অবলম্বন করছে।গোপালগঞ্জকে বাংলাদেশ তথা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইছে।গোপালগঞ্জের সাথে সমস্ত যোগাযোগ,বিদ্যুৎ,গ্যাস,পানি,চিকিৎসা,সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা,বরাদ্দ এমনকি মোবাইল ব্যাংকিং এর মতো সেবা বন্ধ রেখেছে!

এতে সাধারন মানুষ তো বটেই বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক পেশাদার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে।বিশেষ করে মোবাইল ব্যাংকি সেবা খাতে সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে,এমনকি যারা গোপালগঞ্জের নাগরিক কিন্তু কাজের সূত্রে দেশের বিভিন্ন জেলায় আছেন তাদেরও রকেট,বিকাশ,নগত সহ কোন MFS সেবা চালু নাই!এমনকি গোপালগঞ্জবাসী জামাত,বিএনপি,এনসিপি,গণঅধীকার কারও MFS সচল নাই, সাধারনমানুষতো নায়েই।
গোটা গোপালগঞ্জবাসীকে ঢালাওভাবে আওয়ামী আখ্যাদিয়ে বিচ্ছিন্ন করে সরকার কি নিজেকে সুরক্ষিত মনে করছে?গোপালগঞ্জে শুধু আঃলীগ নয় বিএনপি, জামাতো আছে শুধু আছে বল্লেই হবেনা গত নির্বাচনে তাদের নির্বাচিত সংসদ সদস্য পর্যন্ত আছে।আছে সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।অনেকে আছে যারা রাজনীতির সাথে জড়িত তো নয়েই,রাজনৈতিই বুঝেন না,তারাও সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে,শুধু মাত্র গোপালগঞ্জবাসী হওয়ার কারনে।সরকার যদি মনে করে এই কৌশলে তাদের দমিয়ে রাখা যাবে তাহলে হয়তো ভুল ভাবছে।সব বিভেদ ভুলে গোপালগঞ্জবাসী যদি এক হয়,তারা যদি বলে লীগ না করেও যখন লীগের ট্যাগ খেতে হয়,তাহলে লীগ হয়ে থাকাই ভালো।এভাবে যদি তারা ঐক্যবদ্ধ হয় তাহলে এ সরকার কি তাদের রুখে দিতে পারবে?
সরকার একটা নতুন কৌশল অবলম্বন করে গোপালগঞ্জকে একঘরে করে রেখেছে যা আমার জানা মনে প্রথম,আর কোন সরকার কোন অঞ্চলকে এভাবে একঘরে করেনি।আঃলীগ মানুষের উপর যথেষ্ঠ অত্যাচার করেছে কিন্তু এভাবে এলাকা একঘরে করে নাই।এদেশের রাজনীতি হলো শেখানো রাজনীতি, আজ কেউ কোন নতুন পদ্ধতি চালু করলে সেই পদ্ধতি অন্য কেউ এসে ভালোভাবে রপ্ত করে প্রয়োগ করতে পারে খুব ভালো ভাবে।পরবর্তীতে যে আসবে সে আরও বড় এলাকা একঘরে করতে পারে।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন