ভারত সরকারের ITEC (Indian Technical and Economic Cooperation) প্রোগ্রামের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশেষায়িত স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সে আবেদন চলছে। এই কর্মসূচির আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান ও কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ ভিন্ন রয়েছে।
কি কি সুযোগ-সুবিধা আছে
★কোর্সের সম্পূর্ণ খরচ প্রদান করবে;
★বিমান ভাড়া প্রদান করবে;
★আবাসন, খাবার ও স্টাডি ট্যুরের জন্য দৈনিক ভাতা দেওয়া হবে;
আবেদনের যোগ্যতা হিসেবে কি কি দরকার
☞আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
☞সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোর্সভেদে যোগ্যতা আলাদা হতে পারে;
☞ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে;
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে আইটেকের অফিশিয়াল পোর্টালে (www.itecgoi.in) গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।




