পুরনো লণ্ঠনের আলো

পুরান ঢাকার এক গলিতে এক লণ্ঠনওয়ালা থাকতো, নাম করিম চাচা। বয়স ৭০ ছুঁইছুঁই। সারাদিন রাস্তার ধারে বসে পুরনো লণ্ঠন সারাই করতো। তবে এখন আর কেউ কিনে না,একটা সময় লন্ঠনের রমরমা ব্যাবসা চলতো। সবাই তো এখন LED লাইট ব্যবহার করে।

এক সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি নামলো। কারেন্ট চলে গেলো। গোটা গলি অন্ধকার। বাচ্চারা ভয়ে কাঁদছে, এক বৃদ্ধা হোঁচট খেয়ে পড়ে গেলো।

তখন করিম চাচা ধীরে ধীরে তার দোকানের সব লণ্ঠনে কেরোসিন ভরে আগুন জ্বালো। ২০টা পুরনো লণ্ঠন। মিটমিটে আলোয় গলিটা যেন হঠাৎ উৎসবের মতো লাগলো। 


বাচ্চারা হাসলো। বৃদ্ধা হেঁটে ঘরে গেলো। একজন বললো, "চাচা, আপনার এই পুরনো জিনিসের আজও দাম আছে দেখেন!"

করিম চাচা শুধু হাসলো। বললো, "আলো পুরনো হয় না বাবা। সময় বদলায়, কাজ বদলায়। কিন্তু কেউ যদি অন্ধকারে থাকে, আলো জ্বালানোর দায়িত্ব তো কারো থাকেই।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন