গত কাল পরীক্ষা ছিল।তাই আজ ঘুম
থেকে দেড়ী তে উঠলাম।ঘড়ি তে তখন
সময় ১১:২০ মিনিট ।একটু পরেই
মোবাইলে একটা অপরিচিত নাম্বারে
ফোন।রিসিভ করলাম।একটি মেয়ের মিষ্টি কন্ঠ !আমাকে জানালো আমি
ওমুক কি না ?
হ্যা ।তখন তিনি জানালেন,যে তিনি
বিজয় টিভি থেকে বলছেন!সাথে সাথে
মনে পরে গেল,বিজর টিভি তে অভিনয়
করার জন্য নিবন্ধন করেছিলাম।
তিনি বল্লেন,আগামী ২৭ জুলাই এর মধ্যে ঢাকায় আসতে হবে।তবে যাওয়ার মতো সামর্থ নেই ।
তিনি জানতে চাইলেন,আমি আসছি কি
না? বল্লাম দেখি গেলে কনফার্ম করবো ।
এভাবে প্রায় ২ মিনিট কথা বলার পর
ফোন কেটে গেল।তার পর একটা বন্ধু
কে ফোন দিলাম,যে কিনা আমার সাথে
বিজয় টিভিতে অভিনয় করার জন্য
নিবন্ধন করেছিল।সে জানাল তাকে
এখনো ফোন করা হয় নি।কিছু দিন আগেও এন টিভি তে আমার
অডিশন ছিল,তখনো পরীক্ষা ও
টাকার অভাবে অডিশনে যোগ দেয়া হয়
নি।এই হলো আমাদের মধ্যবিত্ত
পরিবারের হাল চাল।মনটা বেজায়
খারাব ঠেকলো।ইশ যদি যেতে পারতাম
তবে কতোই না ভালো হতো।যাই হোক
এখন কপালকে দোষ দেই।
ট্যাগ
মতামত




